
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির ২৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী সভাপতি এবং নালিতাবাড়ী উপজেলার ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল রোববার বিকেলে নাকুগাঁও স্থলবন্দরে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় সদ্য সাবেক সভাপতি মো. মুস্তাফিজুর রহমান মুকুল নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
পরে রাতে সমিতির পক্ষ থেকে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. মুস্তাফিজুর রহমান মুকুল ও মো. হাবিবুর রহমান লিটন। সহসভাপতি হয়েছেন মো. ইউনুস আলী দেওয়ান, মো. আমিনুল ইসলাম জিন্নাহ ও মো. তোতা মিয়া।
যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. আনোয়ার হোসেন, মো. আনিছুর রহমান আনিস ও মো. হান্নান মিয়াকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. হুমায়ুন কবির এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আব্দুল মজিদ।
এ ছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন মো. রফিকুল ইসলাম, সহকোষাধ্যক্ষ মো. শহীন আলম, প্রচার সম্পাদক মো. জাকির আলম, পররাষ্ট্রবিষয়ক সম্পাদক মো. জাকিরুল ইসলাম লিটন, সহপররাষ্ট্রবিষয়ক সম্পাদক মো. আবু রায়হান, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জেল হোসেন এবং সহদপ্তর সম্পাদক মো. রফিকুল হাসান রিপন।
কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে মো. শহিদুল ইসলাম সাইদুল, মো. রুস্তম আলী, মো. রুকনুজ্জামান কবলে, মো. আক্তার হোসেন, মো. মোবাশ্বের চৌধুরী (টুটন), মো. শফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান, মো. জিয়ারুল হক, মো. আব্দুর রাজ্জাক ও মো. মানিক মিয়াকে।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, নাকুগাঁও স্থলবন্দর দীর্ঘদিন ধরে স্থবির অবস্থায় রয়েছে। সম্ভাবনা থাকা সত্ত্বেও বন্দরটি প্রত্যাশিতভাবে পরিচালিত হয়নি। এই বন্দরের সঙ্গে হাজারো মানুষের জীবিকা ও এলাকার অর্থনৈতিক উন্নয়ন জড়িত।
তিনি বলেন, পরিকল্পিত ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে বন্দরের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানো গেলে স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সীমান্তভিত্তিক বাণিজ্য আরও গতিশীল হবে।
নবগঠিত কমিটির নেতারা জানান, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বন্দরের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করাই হবে তাঁদের প্রধান লক্ষ্য।

রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। ছয়তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।
২ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ১০ মাসে বিষপান, গলায় ফাঁসসহ বিভিন্ন উপায়ে আত্মহত্যার চেষ্টা করে অন্তত ২৫৪ জন চিকিৎসা নিয়েছেন। একই সময়ে আত্মহত্যা করেছেন আরও ৩১ জন।
৬ মিনিট আগে
রাজধানীর কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরকাজের
১৮ মিনিট আগে
নিহত ইউসুফ আলী শেখ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা। গত ৩ আগস্ট ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে চরভদ্রাসন থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলার চার আসাম
২৩ মিনিট আগে