
চট্টগ্রামের আনোয়ারায় রান্নাঘরের চুলায় বসানো গরম পানিতে ঝলসে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশুর নাম হামিম বিন হোসেন। সে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালিপাড়া এলাকার সৌদিপ্রবাসী মোহাম্মদ হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শিশুটির মা চুলায় পাতিল বসিয়ে পানি ফোটাতে দেন। একপর্যায়ে হামিম সেই পাতিল টান দেয়। সঙ্গে সঙ্গে ঝলসে যায় তার শরীর। পরে তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শিশুটির মামাতো ভাই মো. কুতুব উদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় হামিমের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। সব চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।’

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন জানান, কয়েদি দুলালের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। রাজশাহীর হাসপাতালে ছেলে আব্দুল্লাহর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা জানান, মরদেহ বাড়ি নেওয়ার আগে তাঁরা কারাফটকে আনতে চান।
৬ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন অভিযোগ গঠন করেন।
৬ মিনিট আগে
ফেনীর বুক চিরে বয়ে যাওয়া ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি, ঘরবাড়ি ও সরকারি-বেসরকারি নানা স্থাপনা। এই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ রোববার (৩ মে) সকালে ফেনীর সোনাগাজী উপজেলায় ছোট ফেনী নদী সেতুসংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন।
৯ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাঁকে রিমান্ডে নেওয়ার...
২৬ মিনিট আগে