
চট্টগ্রাম ওয়াসার বিলিং সিস্টেম ও গ্রাহকসেবা আরও দক্ষ, স্বচ্ছ ও ডিজিটাল করতে আজ বুধবার ‘বিলিং সিস্টেম উন্নয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। ওয়াটারএইড বাংলাদেশ ও চট্টগ্রাম ওয়াসার যৌথ উদ্যোগে ওয়াসার সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর সুযোগ ও বিদ্যমান সেবার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় ৩৬ জন মিটার পরিদর্শক এবং চট্টগ্রাম ওয়াসার ১২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তারের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিদ্যমান বিলিং প্রক্রিয়া, বর্তমানে ম্যানুয়ালি পরিচালিত বিভিন্ন সেবা এবং প্রস্তাবিত ডিজিটাল ব্যবস্থাকে আরও কার্যকর করার সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
মিটার পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মশালায় তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় মতামত তুলে ধরেন। এসব পরামর্শ চট্টগ্রাম ওয়াসার সেবাদানের বাস্তব প্রয়োজন অনুযায়ী ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়নে সহায়ক হবে বলে জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম চট্টগ্রাম ওয়াসার জন্য ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরিতে ওয়াটারএইড বাংলাদেশের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, `আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে চট্টগ্রাম ওয়াসাকে ডিজিটাল সেবাব্যবস্থায় রূপান্তরিত হতে হবে এবং এ লক্ষ্যে ওয়াটারএইডের প্রস্তাবটি ইতিবাচক।’

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৌলভীবাজারের কমলগঞ্জসহ জেলার বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে পরিবেশ, প্রতিবেশ, কৃষিজমি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে; সরকার হারাচ্ছে রাজস্ব। প্রশাসন অভিযান চালানোর কথা জানিয়েছে।
১ মিনিট আগে
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে উপাধ্যক্ষ পদে যোগ দিতে পারেননি অধ্যাপক মোসা. মেহবুবা আলম। তিনি ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে আজ বুধবার যোগদানের চেষ্টা করেছেন। অধ্যাপক মেহবুবা নন-ক্যাডার শিক্ষক হওয়ায় তাঁকে এ সরকারি কলেজে যোগদানে একজোট হয়ে আপত্তি তুলেছেন বরিশালের বিভিন্ন কলেজের ক্যাডার শিক্ষকেরা।
২১ মিনিট আগে
জয়পুরহাটে ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে ক্রেতার ধাক্কায় পড়ে গিয়ে আহত হওয়া অরুণ কুমার দেবনাথ (৫২) নামে এক কর্মচারী মারা গেছেন।
২৭ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে মাদকদ্রব্য বেচাকেনা বন্ধে বুধবার অভিযান চালিয়ে চিহ্নিত প্রায় ৩০০ মাদক কারবারির কক্ষের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন।
২৮ মিনিট আগে