
সড়কের গর্তে পড়ে ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও প্রধান নির্বাহী প্রকৌশলীকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। নোটিশে গাড়ি মেরামতের জন্য ব্যয় হওয়া ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মীর হাসান বাবলু এ তথ্য নিশ্চিত করেন।
আইনজীবী মীর হাসান বাবলুর মাধ্যমে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সড়ক বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে এ নোটিশ পাঠানো হয়। নোটিশটি খালেদ মাহমুদ রায়হানের পক্ষে পাঠানো হয়েছে। নোটিশদাতা খালেদ মাহমুদ রায়হান পেশায় একজন আইনজীবী এবং তিনি নগরের মুরাদপুরসংলগ্ন মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
নোটিশে বলা হয়, মঙ্গলবার (১৪ জুলাই) নোটিশদাতা তার হোন্ডা ভেজেল গাড়ি নিয়ে চট্টগ্রাম নগরের মুরাদপুর ফ্লাইওভারের মুখে সড়কের গর্তে পড়ে। এতে গাড়ির চাকা, মাডগার্ড, এক্সেল, বাম্পার, সাসপেনশন, হ্যাঙ্গারসহ বিভিন্ন অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। গাড়ি মেরামতে প্রায় ৯১ হাজার টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি নোটিশদাতার নিয়মিত অফিসে যাতায়াতও ব্যাহত হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ পরিশোধের দাবি জানানো হয়েছে। অন্যথায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ রয়েছে নোটিশে।

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার বারখাইন ইউনিয়নের লাবিবা কমিউনিটি সেন্টার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
১ মিনিট আগে
টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণের পর হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি হচ্ছেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাব্বির মিয়া (২১)|
৩ মিনিট আগে
সন্তানদের মানুষ করতে জীবনের সবটুকু উজাড় করে দিয়েছিলেন তাঁরা। অভাবের সংসারে কষ্ট সহ্য করে পাঁচ ছেলে ও পাঁচ মেয়েকে বড় করেছেন, বিয়ে দিয়েছেন, আলাদা সংসার গুছিয়ে দিয়েছেন। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সেই বাবা-মায়ের ঠাঁই হয়েছে দারিদ্র্য, অসুস্থতা আর অবহেলার মধ্যে। এখন দুবেলা খাবারের জন্যও...
৬ মিনিট আগে
রাজশাহীর পবা উপজেলার তালগাছি এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় এক নারীকে কুপিয়ে আহত করে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকার অটোরিকশাচালক মো. ফরহাদ ও নওগাঁ সদর উপজেলার চকপ্রসাদ এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম।
১০ মিনিট আগে