
গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা পূবালী ব্যাংকের চাঁদপুর নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর খোঁজ মেলেনি ১৭ দিনেও। ব্যাংক কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর অনুসন্ধান অব্যাহত রেখেছে।
এদিকে ব্যাংকের এই শাখার ব্যবস্থাপকসহ আট কর্মকর্তাকে গত বৃহস্পতিবার অন্যত্র বদলি করা হয়েছে। তাঁদের স্থলে আজ রোববার সকালে এই শাখায় যোগদান করেছেন ব্যবস্থাপকসহ আট কর্মকর্তা।
এর আগে গত ৪ এপ্রিল বিকেলে শ্রীকান্ত নন্দী ব্যাংক থেকে নিখোঁজ হন। এ ঘটনায় গত ৯ এপ্রিল ব্যাংকের দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির পূর্ববর্তী ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ মর্মে চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঈদের পর ব্যাংক খুললে শ্রীকান্ত নন্দী তিনজন গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা হন বলে তথ্য বেরিয়ে আসে।
ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক রাসেল আহম্মদ বলেন, ‘এখন পর্যন্ত সাবেক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর খোঁজ মেলেনি। ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অডিট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই শাখার আটজন কর্মকর্তাকে বদলি করে কুমিল্লা বিভাগে যুক্ত করা হয়েছে। এ শাখায় আমিসহ আটজন কর্মকর্তা আজ থেকে নতুনভাবে গ্রাহকসেবা দিচ্ছি। শ্রীকান্তের ঘটনাটি ব্যাংকের পরিচালনা পর্ষদ দেখছে। আশা করছি গ্রাহকদের সেবা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।’

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২১ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২১ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬