পূবালী ব্যাংক

পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত
পূবালী ব্যাংক পিএলসির আইসিটি অপারেশন ডিভিশনের উদ্যোগে সম্প্রতি ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস’ বিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য দেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

দেবিদ্বারে ব্যাংকের ভেতর ৪ লাখ টাকা চুরি, ঝিনাইদহ থেকে গ্রেপ্তার বিপ্লব
কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতর গ্রাহকের চার লাখ টাকা চুরির ঘটনায় বিপ্লব হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে...

ব্যাংক থেকে ৭ লাখ টাকা তুলে গুনছিলেন, কৌশলে ৪ লাখ নিয়ে পালাল চোর
কুমিল্লার দেবিদ্বারে গ্রাহক সেজে পূবালী ব্যাংকের শাখায় ঢুকে এক গ্রাহকের চার লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, টাকা গোনার সময় ভুক্তভোগীর পাশে বসে থাকা এক যুবক কৌশলে টাকার বান্ডিল নিয়ে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যান...

পীরগঞ্জে ক্যাশলেস সেবা নিয়ে মতবিনিময় সভা
রংপুরের পীরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামান প্লাজায় আয়োজিত সভায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাদি আল-আরাফাত সিদ্দিকী সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমানের...











