Ajker Patrika

শাহ আমানত বিমানবন্দরে ২৭ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৩ মে ২০২৬, ১৫: ৩২
শাহ আমানত বিমানবন্দরে ২৭ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২৭ লাখ টাকার ১৩৪৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে । ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২৭ লাখ টাকার ১ হাজার ৩৪৫ কার্টন অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টায় বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই টিমের নেতৃত্বে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স আন্তর্জাতিক অ্যারাইভাল হলে অভিযান চালিয়ে দুটি সিগারেটের চালান জব্দ করে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মাসকাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটের যাত্রী চকরিয়ার মো. শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন এবং আন্তর্জাতিক অ্যারাইভাল হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়।

খলিল বলেন, জব্দ করা এসব পণ্যের চালান চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে। আটক যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

বিমানবন্দরের এ কর্মকর্তা জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধে ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই, বিমানবন্দর কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্সসহ সর্বোপরি বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বোচ্চ নজরদারি চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইন অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভর্সিটিতে যুক্ত করা হবে

মধ্যপ্রাচ্যে বিপুল অস্ত্র বিক্রির তোড়জোড় ট্রাম্পের, অন্যদিকে অবরোধ ভেঙে ইরান-ইরাক-সিরিয়া অক্ষের উত্থান

টিকা বন্ধ করে দিয়েছিল ইউনূস সরকার, এরপরই দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব

বুড়ো বয়সে আমাকে দেখার আশায় সন্তানকে বড় করিনি: অঞ্জন দত্ত

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত