কক্সবাজারে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়া ৩ আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বিকেলে আসামিদের আদালতে তোলা হলে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী এই আদেশ দেন।
টুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে প্রত্যেক আসামির ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তবে রিমান্ডে নেওয়া এই আসামিদের নাম মামলার এজাহারে ছিল না। তাঁরা হলেন-কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়া এলাকার রেজাউল করিম সাহাবুদ্দিন (২৫), চকরিয়া উপজেলার ডুলাহাজারার উলুবনিয়া এলাকার মামুনুর রশীদ (২৮) ও কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার মেহেদী হাসান (২১)।
সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এ পর্যন্ত প্রধান আসামি আশিকুল ইসলামসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে র্যাবের হাতে গ্রেপ্তার হন মামলার এজাহারে চার নম্বরে থাকা আসামি হোটেল জিয়া গেস্ট ইনের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটন। গত শনিবার তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরও পড়ুন:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৬ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৮ দিন আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৮ দিন আগে