
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায় জাহাজ Shan Gang Fa Xian। জাহাজটি থেকে লাইটার জাহাজের মাধ্যমে আজ শনিবার সকালে ডিজেল খালাস শুরু হয়েছে।
কিছু তেল খালাস করার পর আগামীকাল রোববার দুপুর নাগাদ জাহাজটিকে পতেঙ্গা ডলফিন জেটিতে বার্থ করে বাকি তেল খালাস করা হবে বলে জানিয়েছে জাহাজটির লোকাল এজেন্ট প্রাইড শিপিং।
প্রাইড শিপিং এজেন্টের স্বত্বাধিকারী নজরুল ইসলাম শনিবার দুপুরে বলেন, জাহাজটি রাত ১০টার দিকে কুতুবদিয়ায় এসে পৌঁছায়। সেখান থেকে পাইলটিং করে ১১টা ৪৮ মিনিটের দিকে বহির্নোঙরে নিয়ে আসা হয়। ড্রাফট বেশি থাকায় জাহাজটি সরাসরি জেটিতে বার্থিং করা সম্ভব নয়। কিছু জ্বালানি খালাস করে ড্রাফট কমিয়ে এটিকে জেটিতে আনা হবে।
নজরুল ইসলাম বলেন, ‘আজ (শনিবার) সকাল ৯টায় প্রথম লাইটার জাহাজে খালাস শুরু হয়েছে। আরও একটি লাইটার জাহাজে খালাস করা হবে। আগামীকাল রোববার সকাল ৯টায় পাইলট বুকিং দেওয়া হয়েছে। আশা করছি, দুপুর ১২টা নাগাদ জাহাজটিকে ডলফিন জেটিতে বার্থ করানো যাবে।’
নজরুল ইসলাম আরও বলেন, পণ্য খালাস করতে দুই দিন লাগবে। ৭ এপ্রিল দুপুর ১২টার দিকে জাহাজটি বন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৯ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৯ দিন আগে