
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের একাধিক স্থানে গাছ কেটে সড়ক অবরোধের ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এক কর্মকর্তা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়কের পাশের সরকারি গাছ কাটার দায়ে সওজের কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় পরে জানানো হবে বলেও জানান তিনি।
খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার আপিল বিভাগে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবর ছড়িয়ে পড়ার পর দুপুর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে তাঁর সমর্থকেরা বিক্ষোভ সমাবেশ শুরু করেন।
পরে বিকেলে ছোট দারোগার হাট, পৌর সদর, সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়াসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করা হয়।
একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গাছ কাটার ইলেকট্রিক করাত দিয়ে মহাসড়কের পাশের গাছ কেটে সড়কের ওপর ফেলে দেন। কোথাও কোথাও পুরো গাছ ফেলে সড়ক বন্ধ করে দেওয়া হয়।
এ ছাড়া সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এতে দারোগার হাট থেকে সিটি গেট পর্যন্ত মহাসড়কের উভয় পাশে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

নওগাঁর আত্রাইয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় বুধবার মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার।
১৩ মিনিট আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২১ মিনিট আগে
ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম দ্বার পদ্মা সেতু রেলপথে নতুন আতঙ্ক তৈরি হচ্ছে রেললাইনের যন্ত্রাংশ চুরির ফলে। একাধিকবার চুরি হয়েছে এই রেলপথের সিগন্যাল ব্যবস্থার মূল্যবান যন্ত্রাংশ। ফলে এই ট্রেন চলাচলে বাড়ছে ঝুঁকি। সিগন্যাল ব্যবস্থা ব্যাহত হওয়ায় ঝুঁকি নিয়ে বিকল্প পদ্ধতিতে ট্রেন চলাচল...
২৬ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তানজিন ইসলাম রাজ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে