
চট্টগ্রামে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে নগরের চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ক্যাব চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় মানববন্ধনে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
সভাপতির বক্তব্যে নাজের হোসাইন বলেন, বাজার তদারকির দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর নীরবতার সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ভোজ্যতেল ও জ্বালানি তেল নিয়ে কারসাজিতে লিপ্ত। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছে। এসব কারসাজির মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার করা হচ্ছে এবং খুচরা বাজারে সংকট তৈরি করে জনজীবনে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে।
কাজী ইকবাল বাহার ছাবেরী বলেন, ‘দ্রুত বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে ভোক্তাদের স্বার্থরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।’

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
৫ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৯ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৯ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১৬ দিন আগে