
চট্টগ্রামের কর্ণফুলীতে দিদারুল আলম (৪৫) নামে এক ব্যবসায়ীকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবু তৈয়ব (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম এ তথ্য নিশ্চিত করেন।
নিহত দিদারুল রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার চাঁদ মিয়া হাজির বাড়ির মৃত আহমেদ মিয়ার ছেলে। অভিযুক্ত আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহমদের ছেলে। অভিযুক্ত তৈয়ব দিদারুলের দোকানে সাত বছর আগে কর্মচারী হিসেবে কাজ করতেন।
নিহতের স্বজনেরা জানান, দিদারুল ও তৈয়বের মধ্যে পাওনা টাকা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছিল। এসব নিয়ে এলাকায় একাধিক সালিস বৈঠকও হয়। শুক্রবার রাতে দিদারুল নগরীর বাকলিয়ার বাসায় ফিরছিলেন। মইজ্জ্যারটেক এলাকায় এলে তৈয়ব মাথায় ইট দিয়ে থেঁতলে দিদারুলকে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তৈয়বকে আটক করে পুলিশে তুলে দেন স্থানীয় জনতা।
নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, বিদেশফেরত আবু তৈয়ব দিদারুল আলমের দোকানে কর্মচারী হিসেবে চাকরি করতেন। সাত বছর আগে তিনি চাকরি ছেড়ে দেন। এর পর থেকে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে দিদারুলকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন তৈয়ব।
কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম বলেন, ‘এ ঘটনায় জড়িত একজন আটক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
৫ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৯ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৯ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১৬ দিন আগে