ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুত, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাসজমি ও ফুটপাথ দখলের বিরুদ্ধে চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানে বিদ্যুৎ উৎপাদন ও ভারী শিল্পে ব্যবহৃত সাড়ে ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, ১২ একর খাসজমি উদ্ধার এবং ৯টি দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের অপরাধে মোট ৪ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল রোববার (১২ এপ্রিল) র্যাব-৭, চট্টগ্রামের উদ্যোগে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, অভিযানে লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ থাকা, তেল মজুত, অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্ট্যাম্পবিহীন ওজন, পরিমাপ যন্ত্র ব্যবহারসহ বিভিন্ন অপরাধে একাধিক প্রতিষ্ঠানকে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পণ্যের মেয়াদ উল্লেখ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও সংরক্ষণ এবং ভুয়া সিল ব্যবহারের দায়ে আরও ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, খাসজমি ও ফুটপাথ দখলের দায়ে অতিরিক্ত ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ১২ একর সরকারি জমি এবং উচ্ছেদ করা হয়েছে ফুটপাথ দখল করে গড়ে ওঠা ৯টি দোকান।
মোজাফফর হোসেন আরও জানান, লাইসেন্স ছাড়া অপরিশোধিত ফার্নেস অয়েল আমদানি, পরিবহন, মজুত ও প্রক্রিয়াজাতকরণের অভিযোগে একটি প্রতিষ্ঠান থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল জব্দ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
৭ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১১ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১১ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১৯ দিন আগে