
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ব্যবসায়িক কাজ শেষে কুমিল্লা থেকে ফেরার পথে আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা দ্রুত সংসদ সদস্য নুরুল আমিনকে উদ্ধার করে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার বেসরকারি কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম শহরে নেওয়া হয় বলে জানা গেছে।
বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানান, সকালে ব্যবসায়িক কাজে কুমিল্লা গিয়েছিলেন নুরুল আমিন। ফেরার পথে মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকায় একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে তাঁর ব্যবহৃত গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে নুরুল আমিন মুখ, মাথা ও কোমরে আঘাত পান।
বারইয়ারহাট পৌর সদরের কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, সংসদ সদস্য নুরুল আমিনকে এ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তাঁর মুখ, মাথা ও কোমরে আঘাত চিহ্ন রয়েছে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
২ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৪ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৬ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১০ দিন আগে