
চট্টগ্রামের সীতাকুণ্ডে দিনদুপুরে সন্ধ্যা রানী শর্মা (৫৮) নামের এক নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা তাঁকে মারধর করে ব্যাগে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাড়বকুণ্ড বাজার-সংলগ্ন বৌদ্ধ মহাশ্মশানের সামনে এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার সন্ধ্যা রানী শর্মা সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার মৃত উমেশ শর্মার মেয়ে।
আহত সন্ধ্যা রানী শর্মা জানান, তিনি ফেনীতে শ্বশুরবাড়ি থেকে গত বুধবার সীতাকুণ্ডে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বাড়বকুণ্ড বাজারে যাওয়ার পথে বৌদ্ধ মহাশ্মশান-সংলগ্ন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় তারা তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে কানে থাকা সোনার দুল, নাকফুল, ব্যাগে থাকা ১০ হাজার টাকা ও মোকাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সঙ্গে জড়িত দুজনের নাম সামির ও রাজু। তারা প্রায়ই ওই এলাকায় অবস্থান নিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তাঁরা।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ভুক্তভোগী ব্যক্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
২৭ মিনিট আগে
খুলনায় দিনদুপুরে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৫ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকার পেট্রলপাম্পসংলগ্ন একটি গ্যারেজে ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ী খানজাহান আলী থানাধীন আটরা শেখ পাড়া এলাকার বাসিন্দা বাচ্চু শেখের ছেলে।
৩৩ মিনিট আগে
দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত মো. মিজানুর রহমান (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল–০৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী।
১ ঘণ্টা আগে
ভাটার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ বলেন, জেরিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। তাঁর বাবার নাম মো. খোরশেদ আলী। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের ২ নম্বর রোডের একটি ছয়তলা বাসায় মেসে ভাড়া থাকতেন জেরিন।
২ ঘণ্টা আগে