
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০ শতাংশ রায়কে অবজ্ঞা করে বিএনপি সরকারের জনগণের সঙ্গে গাদ্দারি করার ফল শুভ হবে না। আজ শুক্রবার সকালে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে ১১ দলীয় ঐক্যের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গণভোটের রায় অবজ্ঞার প্রতিবাদে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের ডাকে সারা দেশে ৯-১৫ এপ্রিল লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও এই কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী অবিলম্বে জনগণের রায়ের প্রতি সম্মান করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান। ১২ এপ্রিল বিকেলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে কেরানীহাটে বিক্ষোভ মিছিল পালন করা হবে বলে জানান অন্য নেতারা।
গণসংযোগ ও লিফলেট বিতরণ উদ্বোধনী কর্মসূচিতে অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম জেলা সেক্রেটারি মাওলানা নোমান উদ্দিন, জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, এনসিপি, এলডিপি, এবি পার্টি, নেজামে ইসলাম পার্টিসহ ১১ দলীয় নেতারা। পরে তারা ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালান।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
৫ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৯ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৯ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১৬ দিন আগে