বরিশালের গৌরনদীতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক বিকাশ চন্দ্র বালা (২৬) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত বিকাশ গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসেনা গ্রামের বিপুল চন্দ্র বালার ছেলে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, বিকাশ মাদকের টাকার জন্য তার বাবা-মাকে শারীরিক নির্যাতন করতেন। আজ তার মাদক সেবনের তথ্য পেয়ে হরিসেনা গ্রামে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
পরে আটক বিকাশকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত বিকাশ মাদকের টাকা জোগাড় করতে না পারলেই বসতঘর ভাঙচুর করতেন এবং মা-বাবাকে মারধর করতেন। তাকে সুস্থ করার জন্য ৬ মাস রিহ্যাবে রাখা হয়েছিল। রিহ্যাব থেকে বের হওয়ার পর আবারও মাদকাসক্ত হয়ে পড়েন তিনি।

নওগাঁর বনভূমি এখন দখল ও গাছখেকো চক্রের কবলে। দিনরাত নির্বিচারে গাছ কেটে উজাড় করা হচ্ছে সরকারি বনাঞ্চল, আর দখল হওয়া জমিতে গড়ে উঠছে বসতবাড়ি। ইতিমধ্যে কয়েক শ একর বনভূমি দখল হয়ে গেলেও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে মাছ ধরায় নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা। তাঁরা বলছেন, নিষেধাজ্ঞা মানতে চান। এ জন্য বিকল্প পেশার ব্যবস্থার পাশাপাশি সরকারের নগদ প্রণোদনা ও খাদ্যসহায়তা দেওয়া দরকার বলে জানান তাঁরা।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তালহা স্পিনিং মিলের শ্রমিকেরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
৮ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পৌরসভার কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সৈয়দপুর শহরের পাঁচমাথাসংলগ্ন সোহেল রানা মোড় এলাকায় এ সংঘর্ষ হয়।
৮ ঘণ্টা আগে