
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বরিশাল বিভাগের বিএনপির দায়িত্বশীল নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠেয় এই সভায় বরিশাল বিভাগের বিএনপির আটটি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকেরা উপস্থিত থাকবেন। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিই এই মতবিনিময় সভার প্রধান লক্ষ্য।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভা রয়েছে শনিবার সকালে। এতে বিভাগের জেলা ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন। জাতীয় নির্বাচনের পর অনেক দিন বসা হয় না। সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়ার জন্যই এই বৈঠক।’
অপর দিকে জেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন বলেন, মতবিনিময় সভায় একটি সাংগঠনিক আলোচনা হতে পারে।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের নেতাদের সঙ্গে কথা বলবেন। বিভিন্ন দিকনির্দেশনা দেবেন। এতে বরিশাল বিভাগের পদধারী দায়িত্বশীল নেতারা থাকবেন। কী কারণে এই সভা সে প্রসঙ্গে আকন কুদ্দুস বলেন, ‘ঘুরেফিরে দলই বিএনপির মূল ভিত্তি। নির্বাচনের আগে রাজনীতিতে সময় দিতে পারেননি। জাতীয় কাউন্সিলও হচ্ছে না বহু বছর। রাজনীতির মাঠ গোছানো এবং দলকে সুসংগঠিত করার জন্যই হয়তো বিএনপির চেয়ারম্যান এই মতবিনিময় সভা ডেকেছেন।’

এ বছর চড়া দামে জ্বালানি তেল, সার ও বীজ কিনে ফসল আবাদ করেছেন কৃষকেরা। দফায় দফায় ডিজেল সংকটের মুখে পড়েছেন। হাড়ভাঙা পরিশ্রম করে ফসল ঘরে তোলার আগেই বৃষ্টিতে সব তছনছ হয়ে গেছে।
৯ মিনিট আগে
পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনগুলো ভেঙে আধুনিক ও সুবিধাসংবলিত ১৮টি বহুতল আবাসন নির্মাণ করা হবে। একই সঙ্গে ভবন নির্মাণকালীন বিকল্প
২০ মিনিট আগে
সমিতিতে মোট ভোটার রয়েছেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী। এক বছর মেয়াদি কমিটির এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪০ জন। আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনের পর প্রায় দুই বছরের মাথায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ছাড়াই এবার তিনটি প্যানেল থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন
২৩ মিনিট আগে
কমিটি গঠনের পরদিনই খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়ক ফিরোজ আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে খুলনায় ছাত্রদলে অসন্তোষ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব...
২৯ মিনিট আগে