ঝালকাঠির কাঠালিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কবির মোল্লা (৪৫) নামে এক ইজিবাইকচালককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় উভয় পক্ষের আরও চারজন আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে।
আজ সোমবার বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের মোলাখালীতে এ ঘটনা ঘটে।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিকেলে আলতাফ ও চাঁন মিয়া সঙ্গে কবির মোল্লার জমির বিরোধ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় কুপিয়ে কবির মোল্লাকে হত্যা করা হয়। সংঘর্ষে কবির মোল্লার ভাই গ্রাম পুলিশ বাবুল মোল্লা (৬০), স্ত্রী এমিলি বেগম (৫৫) আহত হন। অপরপক্ষের মো. আলতাফ ও তাঁর ছেলে মিরাজ আহত হয়।
গ্রাম পুলিশ বাবুল মোল্লাকে প্রথমে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ এ ঘটনায় মো. আলতাফ (৬২), তাঁর পুত্র মো. মিরাজ হোসেন (৩৫), কবির মোল্লার মেঝো ভাই চাঁন মিয়া মোল্লা (৫০), তাঁর ছেলে সাগর মোল্লাকে (২৫) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৬ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৮ দিন আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৮ দিন আগে