
বরিশাল-ঢাকা মহাসড়কে নিরাপদে যাতায়াতের নিশ্চয়তা ও জনগুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। আজ সোমবার সকালে উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ বাসিন্দারা। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
অবরোধ চলাকালে বক্তব্য দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, যুবদল নেতা এনামুল হকসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, মহাসড়কের আশোকাঠি বাসস্ট্যান্ডে বেপরোয়া যানবাহনের চাপায় প্রায়ই মানুষ মারা যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ এখানে ফুটওভার ব্রিজ অথবা স্পিড বেকার নির্মাণের দাবি করা হলেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করে আসছে। তাই বিক্ষুব্ধ জনতা বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসার জন্য মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষুব্ধদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬০ জন শিক্ষকের পদোন্নতির দাবি নিয়ে জটিল হচ্ছে পরিস্থিতি। পদোন্নতির দাবিতে আজ মঙ্গলবার কর্মবিরতি এবং দাবি মানা না হলে কাল বুধবার থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। গতকাল সোমবার এক জরুরি সভা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা।
৪২ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের গাড়িচালক মো. চান মিয়া এবং কেয়ারটেকার মো. মহিদুল ইসলামকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশ পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল। অল্প কিছু অনিয়ম যেন পুরো বাহিনীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
৩ ঘণ্টা আগে
রাত পোহালেই এসএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু এখন পর্যন্ত গাইবান্ধার পলাশবাড়ীতে প্রবেশপত্র না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন পরিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশ্বে শত শত যানবাহন আটকে পড়ে।
৪ ঘণ্টা আগে