
বরিশালের মুলাদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার নাজিরপুর ইউনাইটেড কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ওই ছাত্রদল নেতার নাম মো. জাহিদ খলিফা (২০)। তিনি উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের সেকেন্দার খলিফার ছেলে এবং হাজি সৈয়দ বদরুল হোসেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক। জাহিদ খলিফা এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
থানা সূত্রে জানা গেছে, ওই ছাত্রদল নেতা স্থানীয় এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন। সম্প্রতি ওই তরুণী বিয়ের চাপ দিলে জাহিদ অস্বীকৃতি জানান। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আজ সকালে মুলাদী থানায় একটি মামলা করেন। এতে আসামি করা হয় ওই ছাত্রদল নেতা ও তাঁর বড় ভাই নাঈম খলিফাকে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তরুণীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। প্রধান আসামি জাহিদ খলিফাকে দুপুরের দিকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নকল বিএসটিআই সিল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে মাগুরার একটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
১ মিনিট আগে
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আগামী ২৭ আগস্ট দাখিলের দিন ধার্য করেন। এ নিয়ে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৮ বার পেছানো হলো।
১৪ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় কয়েকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশ থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা...
২৪ মিনিট আগে
দিনাজপুরের খানসামায় ইজিবাইক ও গরুবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষে রসুল করিম বাবু (৪২) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের আট যাত্রীর মধ্যে চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া
২৮ মিনিট আগে