
নকল বিএসটিআই সিল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে মাগুরার একটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা শহরের নতুন বাজার ব্রিজসংলগ্ন ভাই ভাই বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, এর আগেও দুই দফা প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ সেই নির্দেশনা উপেক্ষা করে নকল বিএসটিআই সিল ব্যবহার করে খাদ্যপণ্য বাজারজাত করে আসছিল। অভিযানের সময় বেকারির উৎপাদন পরিবেশও অত্যন্ত অস্বাস্থ্যকর পাওয়া যায়। কর্মীদের হেয়ার নেট, হ্যান্ড গ্লাভসসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে দেখা যায়নি।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘পূর্বের সতর্কতা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি নকল বিএসটিআই সিল ব্যবহার অব্যাহত রেখেছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করেছে। এসব অনিয়ম ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।’
তিনি জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সাত দিনের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে