
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে তীর্থযাত্রায় বের হওয়া বৌদ্ধ ভিক্ষুদের একটি দলের ওপর একটি পিকআপ ভ্যান উঠে গেলে অন্তত ৮ জন ভিক্ষু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ঘটে যাওয়া এই ঘটনায় আরও ১৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পিকআপটি চালাচ্ছিল ১১ বছর বয়সী এক শিশু। পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পূর্বে মুকদাহান প্রদেশের ৩৫ জন ভিক্ষুর একটি দল ধর্মীয় তীর্থযাত্রায় অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে মুকদাহান-ডন তান সড়কের না সি নুয়ান উপ-জেলার বান না উইয়াং ক্যে এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।
মুকদাহান প্রদেশের গভর্নর ওররায়ান বুননারাত জানান, ঘটনাস্থলেই পাঁচ ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। নিহতদের মরদেহ মুকদাহান হাসপাতালে রাখা হয়েছে এবং তাঁদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
দুর্ঘটনায় আহত আরও ১৪ ভিক্ষুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় ভিক্ষুরা কাছাকাছি একটি স্থানে খাবার খেয়ে পদযাত্রা শুরু করেছিলেন। প্রত্যক্ষদর্শী ভিক্ষুরা পুলিশকে জানিয়েছেন, পিকআপটি হঠাৎ ভারসাম্য হারিয়ে সড়ক থেকে ছিটকে গিয়ে সরাসরি তাঁদের ওপর উঠে যায়।
মুয়াং মুকদাহান থানার পুলিশ সুপার কর্নেল প্রাইউত রুয়ানথংখাম জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ, উদ্ধারকর্মী, মুকদাহান হাসপাতাল এবং মুকদাহান চ্যারিটি ফাউন্ডেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
উদ্ধারকারীরা সড়কের পাশে একাধিক আহত ভিক্ষুকে পড়ে থাকতে দেখেন। কাছেই একটি ব্রোঞ্জ রঙের ইসুজু সিঙ্গেল-ক্যাব পিকআপ ভ্যান পাওয়া যায়, যেটিকে দুর্ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী ১১ বছর বয়সী ছেলেটি পরিবারের অনুমতি ছাড়াই বাড়ি থেকে পিকআপটি নিয়ে বের হয়েছিল। দুর্ঘটনার পর তাকে মুয়াং জেলা পুলিশ স্টেশনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, গাড়িটির যান্ত্রিক ত্রুটি, চালকের নিয়ন্ত্রণ হারানো বা অন্য কোনো কারণ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ‘শেষ’ হয়ে গেছে। আজ আবার তিনি বলছেন, যুদ্ধবিরতি শেষ হলেও ইরানের অনুরোধে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে...
৩ ঘণ্টা আগে
তীব্র দাবদাহ আর শুষ্ক আবহাওয়ার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া প্রদেশে এক প্রলয়ংকরী দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে নারী-শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্পেনের ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে...
৪ ঘণ্টা আগে
অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণের পাশাপাশি মাঝেমধ্যে বিনোদনের ব্যবস্থা করতেন ফিলিস্তিনি সমাজকর্মী মোহাম্মদ আল-ওয়াহিদি। সম্প্রতি গাজা সিটি, দেইর আল-বালাহ এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসি অঞ্চলের শরণার্থীশিবিরগুলোতে বড় পর্দায় ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিয়ে তিনি...
৪ ঘণ্টা আগে
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে টাইফুন মেসাকের প্রভাবে সৃষ্ট বন্যা ও বাঁধ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৯ জন। স্থানীয় প্রশাসন ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
৭ ঘণ্টা আগে