
থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়ায় স্যুটকেসের ভেতর ১৭ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় এক অস্ট্রেলীয় নাগরিককে গ্রেপ্তার করেছে থাই পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত কিশোরীর পরিবার গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে।
থাই পুলিশ জানিয়েছে, ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার ভোরে চল্লিশোর্ধ্ব অস্ট্রেলীয় নাগরিক সাইমন পিটার কারম্যানকে গ্রেপ্তার করা হয়। তিনি অস্ট্রেলিয়ায় ফেরার জন্য একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কারম্যানের বিরুদ্ধে হত্যা, মরদেহ গোপন করা, মরদেহ সরানো বা ধ্বংসের চেষ্টা এবং যৌন উদ্দেশে একজন অপ্রাপ্তবয়স্ককে সঙ্গে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, কারম্যান ওই কিশোরীকে নিয়ে একটি কনডোমিনিয়ামে প্রবেশ করেন। কয়েক ঘণ্টা পর তিনি একাই ভবন থেকে বেরিয়ে আসেন এবং তাঁর সঙ্গে একটি স্যুটকেস ছিল।
থাই পুলিশের ফেসবুক পোস্টে বলা হয়েছে, পরে কারম্যানের স্যুটকেসটি একটি মোটরসাইকেলে তুলে রেললাইনের পাশের ঘাসে ঢাকা একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখান থেকে মরদেহ উদ্ধারের পর পুলিশ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
পুলিশ হেফাজতে নেওয়ার পর তদন্ত কক্ষে কারম্যান নিহত কিশোরীর পরিবারের উদ্দেশে সংক্ষিপ্ত একটি বার্তা দেন। তিনি বলেন, ‘আপনাদের মেয়ের সঙ্গে যা ঘটেছে, তার জন্য আমি দুঃখিত। বিষয়টি আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল।’
নিহত কিশোরীর বাবা ৪৬ বছর বয়সী থংচাই ডনহোমলা বলেন, মেয়ের মৃত্যুর শোক তিনি এখনো মেনে নিতে পারছেন না। তিনি বলেন, ‘আমি গভীরভাবে মর্মাহত। আমার মেয়ের মা নেই। সে যখনই কোনো কিছু প্রয়োজন মনে করত, নিজেই ব্যবস্থা করার চেষ্টা করত। পাশাপাশি সে আমাকে বিভিন্নভাবে সাহায্যও করত।’
কিশোরীর সৎমা ওরাদী বুসারাকুম অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। তিনি বলেন, ‘আমি পুলিশকে বলেছি, আমি চাই তার মৃত্যুদণ্ড হোক। একজন মা হিসেবে এর বেশি আর কী বলব জানি না। আমি শুধু চাই, সে তার কাজের পূর্ণ পরিণতি ভোগ করুক।’
তবে কারম্যানকে আদালতে কবে হাজির করা হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি থাই পুলিশ।
ঘটনাটি থাইল্যান্ড জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও ঘটনার পূর্ণ বিবরণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

গত বছর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার প্রথম দিনই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে আজ মঙ্গলবার মার্কিন সুপ্রিম কোর্ট তাঁর জারি করা সেই নির্বাহী আদেশ অবৈধ বলে ঘোষণা করেছেন। ৬-৩ ভোটের এই রায়ে সুপ্রিম কোর্টের...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যেকোনো শিশুর জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার আইনি ও সাংবিধানিক ইতিহাস অত্যন্ত দীর্ঘ। এটি যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের ইতিহাসের সঙ্গেও জড়িত। ল্যাটিন শব্দ ‘জাস সোলি’ বা মাটির অধিকারের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই ধারণাটি...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে এক বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) জালিয়াতির অভিযোগে চীনের এক সময়ের শীর্ষ ধনী ও আবাসন ব্যবসায়ী গুও ওয়েনগুইকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। গতকাল সোমবার (২৯ জুন) নিউইয়র্কের একটি আদালত এই রায় ঘোষণা করেন...
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (৩০ জুন) দেওয়া এক রায়ে আদালত ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশকে অবৈধ ঘোষণা করেছেন। ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্বের দীর্ঘদিনের সাংবিধানিক...
৭ ঘণ্টা আগে