
অনাপত্তিপত্র ছাড়াই বিদেশে যাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রভাষক এ টি এম শাহেদ পারভেজের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের জামাতা।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর। তিনি বলেন, ‘শাহেদ পারভেজ বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে চলে গেছেন। সেই ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে।’
জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শহিদুল আলমকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন—রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম এক্রাম উল্ল্যাহ, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য মামুনুর রশীদ তালুকদার, অধ্যাপক আবু বক্কর ইসমাইল এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর।
এর আগে গত ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৫৫তম শিক্ষা পরিষদ সভায় প্রভাষক শাহেদ পারভেজের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ছুটি ছাড়া আড়াই মাসেরও বেশি সময় অনুপস্থিত থাকা, তাঁর অধীনে থাকা কোর্সগুলোর নম্বরপত্র জমা না দেওয়াসহ কয়েকটি বিষয় উল্লেখ করে ইনস্টিটিউটের পরিচালকের দেওয়া এক চিঠির পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠন করে শিক্ষা পরিষদ।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
১০ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১৪ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১৪ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
২২ দিন আগে