লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের অফিসে ভাঙচুরের ঘটনায় বিএনপি ও জামায়াতের ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে রায়পুর থানায় এই মামলা করেন উপজেলার বামনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. তাজুল ইসলাম।
ওই মামলায় বিএনপি নেতা জাহাঙ্গীর কবির ভূঁইয়া (৩২), হিমেল খান হিমু (৩৭), সফিকুর রহমান ভূঁইয়া (৫০), সফিকুল আলম আলমাস (৪৫), শাহরিয়ার ফয়সাল (২২), ওসমান (৩২), ফাহিম (২০), রফিকুল হায়দার শান্ত (২৪), জুয়েল (২২) ও জামায়াত নেতা ইউসুফ পাটওয়ারীর (৪০) নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৪০-১৪৫ জনকে আসামি করা হয়েছে।
এর আগে ১৬ ডিসেম্বর রাতে উপজেলার বামনী ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। মুখোশ পরে তাঁরা হামলায় অংশ নেয়। ওই রাতে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মীরা।
মামলার বাদী মো. তাজুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তিরা ওই রাতে তাঁদের দলীয় কার্যালয়ে ঢুকে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়ায়।
বামনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শামছুল হুদা বলেন, ইউনিয়ন আওয়ামী লীগে কোনো কোন্দল নেই। এলাকায় ভীতি ছড়াতে পরিকল্পিতভাবে জামায়াত ও বিএনপির দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হুদা বলেন, তাঁদের দলের কেউ এ ঘটনায় জড়িত না। এরপরও তাঁদের মিথ্যা অভিযোগে হয়রানি করা দুঃখজনক। শুধু রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মামলায় তাঁদের কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা যুবদলের সাবেক সভাপতি সফিকুল আলম আলমাস এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ফয়সাল বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণে এমনটি হয়েছে জেনেও তাঁরা মিথ্যা অভিযোগে তাঁদের মামলা দিয়ে হয়রানি করছেন। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও নিন্দনীয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে