
ধীরগতিতে চলছে দিনাজপুরের বিরল-বোচাগঞ্জ সড়ক উন্নয়নকাজ। এতে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় ও ধুলোবালুতে অতিষ্ঠ পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এ ছাড়া প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের অধীনে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ থেকে বিরল উপজেলা ও দিনাজপুর হয়ে পার্বতীপুর বাজার এলাকা পর্যন্ত রিইনফোর্সড সিমেন্ট কংক্রিটের (আরসিসি) ঢালাই সড়ক নির্মাণকাজ গত ২৮ জানুয়ারি শুরু হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান আগের কার্পেটিং তুলে একপাশ থেকে ১২ ফুট সড়কের ঢালাইকাজ শুরু করে। অপর পাশ দিয়ে যানবাহন চলাচলের জন্য সড়ক ফাঁকা রাখা হয়। এ ছাড়া সড়কটি আগেই খুঁড়ে রাখার কারণে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত না হওয়ায় যানবাহন চলাচলের কারণে সড়কের ধুলোবালুতে পথচারীসহ আশপাশের বিভিন্ন দোকান ও বাড়ির বাসিন্দারা চরম অতিষ্ঠ হয়ে পড়েছে।
এলাকাবাসী অভিযোগ, ঠিকাদার সড়কের উন্নয়নকাজ ধীরগতিতে করায় মানুষের এই দুর্ভোগ হচ্ছে। বিভিন্ন যানবাহনের চালকেরা জানান, তাঁরা সতর্কতার সঙ্গে গাড়ি চালালেও মাঝেমধ্যে দুর্ঘটনায় পড়তে হচ্ছে। সড়কের মাঝখানে ঢালাই করা অংশে ১০ ইঞ্চি রড উন্মুক্ত রাখায় বিদ্যালয়গামী শিক্ষার্থী ও পথচারীদের কাপড় আটকে দুর্ঘটনা ঘটছে।
গত ১৪ এপ্রিল ঝাড়বাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ঢালাই সড়কে উঠতে গিয়ে মোটরসাইকেলের চালক মাসুদ রানা এবং তাঁর বোন মাসুমা খাতুন ও ভাগনি তাইনুর আহত হন। এ ছাড়া এই সড়কে বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
দিনমজুর মুরাদ হোসেন রাজু জানান, তাঁর স্ত্রী, মেয়ে ও শ্যালক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁদের চিকিৎসায় প্রায় ২ লাখ টাকা খরচ খরচ হয়। এখনো তাঁরা সুস্থ হয়ে ওঠেননি।
এ বিষয়ে জানতে ঠিকাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. রইছ উদ্দিন বলেন, ‘যেহেতু সড়কটির ঢালাইকাজ একসঙ্গে বিভিন্ন এলাকায় চলছে, সেহেতু আমরা পর্যায়ক্রমে কাজ শেষ করছি। পাঁচ-সাত দিনের মধ্যেই বিরল-সেতাবগঞ্জের সড়কের অবশিষ্ট কাজ শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হবে।’
সড়কে ধুলোবালুর কারণে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়ে রইছ উদ্দিন বলেন, ‘ধুলো কমানোর জন্য প্রতিদিন সড়কে গাড়ি দিয়ে পানি দেওয়া হচ্ছে।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে