
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের চালান দীঘিরপাড় নামক সীমান্ত এলাকা দিয়ে চারজনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশের ভেতরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করেছে। আটক ব্যক্তিদের বয়স ১৭ থেকে ২৫ বছর বয়সের মধ্যে। আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছে।
৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন জানায়, আজ সোমবার (২৩ জুন) আনুমানিক ভোররাত ৩টা ৩০ মিনিটে বোচাগঞ্জ উপজেলার পরমেশ্বরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩১/৮-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ভেতর থেকে চারজনকে বাংলাদেশে পুশ ইন করেন বিএসএফ সদস্যরা। এরপর বিজিবির পরমেশ্বরপুর বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নারইল গ্রামের ফয়জুলের ছেলে জুবিয়ার (২৫), একই উপজেলার বেলবাস গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের ছেলে অতীন চন্দ্র রায় (২০), একই জেলার বিরল উপজেলার বনগ্রাম গ্রামের মোনাই চন্দ্র রায়ের ছেলে দীপক চন্দ্র রায় (২০) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (১৭)।
৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তাঁরা কাজের সন্ধানে তিন থেকে চার মাস আগে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যান। আটকের পর আটককৃতদের আত্মীয়স্বজনের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সনদপত্র যাচাই-বাছাই করার পর তাঁদের নাগরিকত্ব সঠিক হওয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার আজকের পত্রিকাকে জানান, আটক ব্যক্তিরা পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ ত্যাগ করেন, আবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করায় বিজিবি তাঁদের আটক করে বোচাগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে বিজিবির পরমেশ্বরপুর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার দ্বীপেন কুমার সরকার বাদী হয়ে বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩-এর ১১ (১) (ক) ধারায় মামলা দায়ের করেন। আটক আসামিদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৫ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৬ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৭ ঘণ্টা আগে