নেত্রকোনার মদনে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আতিকুল ইসলাম ওরফে কুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাগনা গ্রামের হাওর থেকে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।


মোটরসাইকেলের মালিকও সাবেক ছাত্রদল নেতা। তাঁর নাম শামসুল হক চ্যাম্পিয়ন। গতকাল শুক্রবার বিকালে মাজহারুল ইসলাম জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকালে তাকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনার মদনে ভোক্তাদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা ওএমএসের (ওপেন মার্কেট সেল) ৫ হাজার কেজি চাল কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

যেখানেই মাদকসেবী বা কারবারিকে পাবেন, ধরে উত্তমমধ্যম দিয়ে পুলিশে দেবেন। দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তাঁকে বহিষ্কার করা হবে। আর প্রশাসনের কেউ থাকলে আগে তাঁকে চাকরিচ্যুত করা হবে, পরে জেলে ঢুকিয়ে দেব।