নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় বালুসহ বাল্কহেড ও ড্রেজার মেশিন (খননযন্ত্র) জব্দ করা হয়। জব্দ করা বালু খালিয়াজুরী ভূমি অফিসের সার্ভেয়ারের জিম্মায় রাখা হয়েছে।


নেত্রকোনার খালিয়াজুরী ও মোহনগঞ্জ উপজেলার ধনু নদের পাড়ের তিনটি গ্রাম থেকে এক রাতেই ১২টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের হারারকান্দি ও সুলতানপুর গ্রাম...

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় প্রায় ৩০ বছর আগে সংঘটিত একটি হত্যা মামলার প্রধান আসামি আবু হানিফ তালুকদারকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার বিকেলে নেত্রকোনা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ২৫টি ইয়াবাসহ মো. উজ্জ্বল মিয়া নামে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার ফতুয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।