
নেত্রকোনার খালিয়াজুরীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই জাহেদ আলী (৬০) নিহত হয়েছেন। আজ শনিবার খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহেদ আলী উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আলী হোসেন মীরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহেদ আলী ও তাঁর বড় ভাই তোতা মিয়ার মধ্যে বন্দোবস্তের ৫০ শতাংশ জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। তোতা মিয়া সমান ভাগে ভাগ করতে অস্বীকার করেন এবং জোর করে জমি দখলের চেষ্টা চালান। এসব দ্বন্দ্ব নিরসনে কয়েক দফা গ্রাম্য সালিস বৈঠক হলেও তা সমাধান হয়নি। পরে বিষয়টি নিয়ে আদালতে মামলা করেন জাহেদ আলী।
এদিকে কিছুদিন আগে ওই জমি তোতা মিয়া দখল করতে চাইলে জাহেদ আলী খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ করেন। গতকাল শুক্রবার জায়গাটিতে ধান বীজ বপন করতে চেষ্টা চালান তোতা মিয়া, আর জাহেদ আলীর লোকজন মাষকলাই বীজ বপন করতে চেষ্টা চালান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে তোতা মিয়া রড দিয়ে জাহেদ আলীর মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাঁকে খালিয়াজুরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর করেন। পথে জাহেদের অবস্থার অবনতি হলে মদন হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হয়। তবে সেখানকার চিকিৎসকেরা ভর্তি না করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, নেত্রকোনা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হচ্ছে। লাশ এখনো এলাকায় পৌঁছেনি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে