
নেত্রকোনার খালিয়াজুরীতে অটোরিকশার চার্জারের সংযোগ খোলার সময় বিদ্যুতায়িত হয়ে হেলাল মিয়া (৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী চায়না আক্তার (২৯)।
আজ শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কাচারিহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া ওই এলাকার করিম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজের ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারের সংযোগ খুলতে যান হেলাল মিয়া। তখন এলাকায় বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকায় তিনি কেবল মুখ দিয়ে টেনে চার্জারের সংযোগ খুলছিলেন। ঠিক সে সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। এতে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। স্বামীর এমন অবস্থা দেখে বাঁচাতে এগিয়ে যান চায়না আক্তার। তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হেলাল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত চায়না আক্তার সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

রাজধানীর মধ্য বাড্ডায় ইউলুপে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। আজ সোমবার বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
৫ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছুরিকাঘাতে আহত সিএনজিচালিত অটোরিকশার চালক মাহবুব আলম (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আজ সোমবার মাহবুব আলমের লাশ তাঁর গ্রামের বাড়ি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামে নিয়ে আসেন স্বজনেরা।
৮ মিনিট আগে
খুলনা নগরের দৌলতপুরে খুলনা ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরের দিকে ওই পাম্পে তেল দেওয়া নিয়ে দুই গ্রাহকের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
১১ মিনিট আগে
পাবনা সফররত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঈশ্বরদী প্রেসক্লাবের নেতারা। আজ সোমবার দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১৪ মিনিট আগে