নেত্রকোনার খালিয়াজুরীতে ছেলের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম জমির উদ্দিন (৬৫)। লেপসিয়া গ্রামের বাসিন্দা তিনি। গ্রেপ্তার ছেলের নাম জুয়েল (২৮)।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল প্রায় সময় টাকার জন্য বাবাকে চাপ দিতেন। গতকাল রোববার বিকেলে ফের টাকার জন্য বাবাকে চাপ দেন। এ সময় বাবা টাকা দিতে পারবেন না বলে জানান। এ সময় জুয়েল ক্ষিপ্ত হয়ে একটি বাঁশের লাঠি দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করে। জমির উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ পর মারা যান।
খবর পেয়ে লেপসিয়া ফাঁড়ি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ছেলে জুয়েলকে আটক করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে রাতেই থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৫ মিনিট আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
৭ মিনিট আগে
ঢাবি প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘ঘটনাটি নিয়ে আমাদের কাছে একটি অভিযোগ (মৌখিক) এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।’
১২ মিনিট আগে
সুনামগঞ্জ সদরে চোরাই পথে ভারত থেকে আনা একটি মহিষের আক্রমণে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাজু মিয়া (৪০) নামে একজনের অবস্থা গুরুতর। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৫ মিনিট আগে