
মেহেরপুরের গাংনীতে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ষোলটাকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফরোজা খাতুনের বাড়ি-সংলগ্ন জগত নামের এক ব্যক্তির চায়ের দোকানের পাশ থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়। চায়ের দোকানটিতে বিএনপির নেতা-কর্মীরা নিয়মিত আড্ডা দেন।
ষোলটাকা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমতৈল গ্রামের বাসিন্দা ফারুক হোসেন বলেন, ‘মনিরুজ্জামান মনিসহ আমতৈল, মানিকদিয়া ও কেশবনগর—এই তিন গ্রামের বিএনপির নেতা-কর্মী ও সাধারণ লোকজন জগতের চায়ের দোকানে বসে আড্ডা দেয়। ওই দোকানের সঙ্গে বিএনপির প্রার্থী মো. আমজাদ হোসেনের একটি ব্যানার রয়েছে। সেই ব্যানারের নিচে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দুটি পাওয়া গেছে। বিএনপির নেতা-কর্মীদের হুমকি ও ভয়ভীতি দেখানোর জন্য একটি চক্র এগুলো রেখে যেতে পারে বলে সন্দেহ করছি। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি করছি।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষী ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাংনী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, দুটি বোমাসদৃশ বস্তু রাখার ঘটনায় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির প্রার্থী মো. আমজাদ হোসেন বলেন, বিষয়টি হালকাভাবে নেওয়ার কিছু নেই। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দ্রুত জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
২৫ মিনিট আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৩০ মিনিট আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৩৩ মিনিট আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৩৬ মিনিট আগে