
মেহেরপুরের গাংনীতে বিএনপি নেতা-কর্মীদের হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। এতে হুমকিদাতা হিসেবে জোড়পুকুর আওয়ামী লীগের নাম লেখা রয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের একটি দোকানের দেয়ালে লাগানো চিরকুটটি নজরে পড়ে গ্রামবাসীর।
চিরকুটে বিএনপির স্থানীয় সাত নেতা-কর্মীর নাম উল্লেখ রয়েছে। তাঁরা হলেন হাফিজুল ইসলাম, এনামুল, মহিবুল, সেন্টু, রফিকুল, মিঠুন ও জিকো। চিরকুটে হুমকিদাতারা তাঁদের গ্রামছাড়া করার প্রতিশোধ হিসেবে বিএনপির এই নেতা-কর্মীদের দুনিয়াছাড়া করার হুমকি দেন। চিরকুটে লেখা ছিল, ‘তোদের আমরা দুনিয়া ছারা করব। তৈরি থাকিস’।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, গতকাল বৃহস্পতিবার রাতে কোনো এক সময় এই চিরকুট দেয়ালে লাগানো হয়েছে। আজ সকালে হাঁটতে বের হয়ে এটি তাঁদের নজরে পড়ে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হুমকিদাতাদের ধরতে প্রশাসনের তৎপরতা চান তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই কাজগুলো করছেন। তিনি দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। হুমকির চিরকুট পেয়ে বিএনপি নেতা-কর্মীরা আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ‘বিষয়টা শুনেছি। এ নিয়ে আমরা মাঠে কাজ করছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’

জুলাই আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর-১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৫ মিনিট আগে
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর সপ্তম দিনে চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জব্দ করা হয়েছে ১০ মণ ইলিশ, ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি ইঞ্জিনচালিত নৌকা। করা হয়েছে ৬টি মামলা।
৭ মিনিট আগে
ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে আজ নবীনবরণ হওয়ার কথা, কিন্তু এই প্রোগ্রামকে বানচাল করার জন্য ছাত্রদল যা যা করা দরকার, সব করেছে। তবে এসব করে ছাত্রদল শিক্ষার্থীদের কাছে বিচ্ছিন্ন সংগঠনে পরিণত হয়েছে।
১০ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
১১ মিনিট আগে