
মেহেরপুর শহরের হোটেল বাজারমোড়ে জামায়াতের নির্বাচনী জনসভায় আসার পথে গাড়ি তল্লাশি করে বেশ কিছু মালপত্রসহ তিনজনকে আটক করে যৌথ বাহিনী। অস্ত্র সন্দেহে জব্দ মালপত্রসহ তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় সেগুলো অস্ত্র নয় বলে নিশ্চিত হয়ে পুলিশ তাঁদের ছেড়ে দেয়।
আজ সোমবার সকাল ১০টার দিকে সোহেল রানা, সেলিম রেজা ও সাহারুল ইসলাম নামের তিনজনকে আটক করা হয়েছিল। তবে সন্ধ্যায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
পরে জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন বলেন, সমাবেশে ব্যবহৃত বেশ কিছু ইলেকট্রিক পণ্য, বেশ কয়েকটি ওয়াকিটকিসহ তিনজনকে আটক করে সেনাবাহিনী। পুলিশ যাচাই করে দেখে সেগুলো অস্ত্র নয়। পরে তাঁদের ছেড়ে দেয়।
মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর সেলিম বলেন, উদ্ধার মালপত্রগুলো অস্ত্র না হওয়ায় তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে কোনো প্রাণঘাতী অস্ত্র ছিল না বলেও তিনি জানান। এ ছাড়া তিনি বলেন, যে মালপত্রগুলো পাওয়া গেছে, সেগুলো সমাবেশস্থলে ব্যবহার করার জন্য আনা হয়েছিল তা নিশ্চিত হওয়ার পর পুলিশের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন দিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
৯ মিনিট আগে
গতকাল শনিবার রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে আজ ভোরে পাঁচটি মরদেহ নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেন স্বজনেরা।
১২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি টিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে
ফেনী সদর উপজেলায় একটি ইউনিয়নে এক শিশুকে (১১) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল শনিবার দুপুরে ফেনী মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।
২৭ মিনিট আগে