চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিরিয়ানি খেয়ে তিন পরিবারের ৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, আলমডাঙ্গা পৌর শহরের হাইরোডে হাজী বিরিয়ানি হাউজ থেকে বিরিয়ানি কিনে খাওয়ার পর তাঁদের বমি, তীব্র পেটব্যথা ও ডায়রিয়া শুরু হয়।


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্রের মুখে দুই ব্যক্তিকে জিম্মি করে দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় দুজনকে একটি মেহগনিবাগানে গাছের সঙ্গে বেঁধে রাখারও অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীরা নগদ টাকার পাশাপাশি মিলাদের তিন প্যাকেট খিচুড়িও নিয়ে যায়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের মাঠ থেকে নিখোঁজ কৃষক হাসেম আলীর (৫৫) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানিয়েছে আলমডাঙ্গা থানা।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খেলার ছলে দেশলাইয়ের বারুদ দিয়ে পটকা বানাতে গিয়ে তিন শিশু বিস্ফোরণের শিকার হয়েছে। তাদের মধ্যে একটি শিশুর এক হাতের সব আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার (৮ মার্চ) সকালে উপজেলার ভাংবাড়িয়া মিলপাড়ার একটি নির্মাণাধীন মসজিদের ছাদে এ দুর্ঘটনা ঘটে।