চুয়াডাঙ্গার জীবননগরে মাদক মামলার আসামি, তালিকাভুক্ত মাদক কারবারি এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার বাড়িতে পুলিশ অভিযানে যাওয়াকে কেন্দ্র করে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকনের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

আকর্ষণীয় একাডেমিক ফলাফলের অধিকারী ইরা তার শিক্ষাজীবনের শুরু থেকেই ছিলেন উজ্জ্বল। তিনি বলেন, ‘আমি এসএসসিতে ৪.৭৫, এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছি। এলএলবি ও এলএলএমে আমার সিজিপিএ ছিল ৪। শিক্ষাজীবনে দুটি স্বর্ণপদক পেয়েছি। কবিতা লেখা এবং আবৃত্তির প্রতি আমার ঝোঁক ছিল, যার জন্য জেলাভিত্তিক...

যেখানে জীবনের ছোটখাটো প্রতিবন্ধকতাকেও অনেকে ব্যর্থতার অজুহাত হিসেবে দাঁড় করিয়ে দেন, সেখানে কিছু মানুষ নিঃশব্দে এক মহাকাব্য রচনা করে চলেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পুড়াপাড়া গ্রামের বাসিন্দা মঙ্গল মিয়া সেই বিরল মানুষদের একজন—অন্ধত্বের বাধা ডিঙিয়ে যিনি দুর্বার গতিতে ছুটে চলেছেন জীবন সংসারে।