
নরসিংদীর শিবপুরে একাধিক মামলার আসামি জুলাই গণ-অভ্যুত্থানের সময় জেল পলাতক আতিকুল ইসলাম ভূইয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে এ তথ্য জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন। এর আগে শুক্রবার (৯ মে) দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গোলাকান্দাইল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আতিকুল ইসলাম উপজেলার বাঘাব ইউনিয়নের লামপুর গ্রামের হান্নান ভূঁইয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, ৪ মে দিবাগত মধ্যরাতে শিবপুর উপজেলার লামপুর গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ১০-১২ জন মিলে ডাকাতি করে। ডাকাত দল স্বর্ণালংকার, মোবাইলসহ প্রায় ২৫ লাখ টাকার পণ্যসামগ্রী লুটে নিয়ে যায়। ঘটনার পরদিন প্রবাসীর বাবা রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন। আতিকুলকে গ্রেপ্তারের পর তিনি সিঙ্গাপুরপ্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ডাকাতি করার কথা স্বীকার করেন। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রবাসীর বাড়ি থেকে লুট হওয়া সাবান ও পাওয়ার ব্যাংক।
প্রবাসী লুৎফর রহমান বলেন, ‘১ মে আমি সিঙ্গাপুর থেকে বাড়িতে আসি। ৪ মে মধ্যরাতে ১০-১২ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা পণ্যসামগ্রীসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।’
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ‘প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত সর্দার আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সে জেল পলাতক ছিল। তাকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় লুট হওয়া অন্য মালপত্র উদ্ধার এবং বাকি ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
২৭ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযানে ৬৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সদৃশ মাদক উইনকেরেক্সসহ ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক করেছে এসআরবি। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে