নরসিংদীতে দুটি বাজারে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার রাতে শিবপুর উপজেলার শিমুলিয়া বাজার ও মনোহরদী উপজেলার মৌলভীবাজারে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে শিবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বাজারের ১০টি দোকান ভস্মীভূত হয়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
শিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
অন্যদিকে চন্দনবাড়ী ইউনিয়নের মৌলভীবাজারে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসা মনোহরদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও এলাকাবাসী দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১২টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা যাচ্ছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে