
নরসিংদীর শিবপুরে গোপনে ধারণ করা প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে আল মামুন (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঘাব ইউনিয়নের হামুরদিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
এর আগে বুধবার ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে জানান শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন।
আল মামুন উপজেলার বাঘাব ইউনিয়নের হামুরদিয়া গ্রামের বাসিন্দা।
অভিযোগে জানা যায়, রাতে নিজ ঘরে প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিওকলে কথা বলেন ভুক্তভোগী। এ সময় মামুন বেড়ার ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তাঁর সন্তানকে অপহরণ করার হুমকি দেন।
এ ঘটনায় বুধবার শিবপুর মডেল থানায় মামুনের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) সকালে তাঁকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, আটক মামুন গোপনে ভিডিও ধারণ করে টাকা দাবি করলে ভুক্তভোগী পরিবার বুধবার একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্তকে আজ সকালে আটক করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে দুই বিএনপি নেতার মধ্যে হাতাহাতি হয়েছে। এ সময় ভাঙচুর হয়েছে একটি ফুলের টব। এতে আহত হন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী জনি (৩০)। এ ঘটনায় জেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
১২ মিনিট আগে
চট্টগ্রাম নগরে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দেড় শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ রোববার (৭ জুন) বিকেলে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়।
১৭ মিনিট আগে
দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে...
২৯ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অ্যাম্বুলেন্সচালক-মালিকদের সঙ্গে এনসিপি নেতা-কর্মীদের হাতাহাতি হয়েছে। অ্যাম্বুলেন্সের ভাড়া নৈরাজ্য নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে এনসিপি নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের এই হাতাহাতি হয়। ঘটনার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি
১ ঘণ্টা আগে