
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে তিন সন্তান রেখে এক প্রবাসীর স্ত্রী চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ওই নারীর শাশুড়ি নুর জাহান বেগম টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারী নুর জাহান বেগম উপজেলার আমতলী গ্রামের মৃত সামেদ শিকদারের স্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাত (দুবাই) প্রবাসী দ্বীন ইসলাম শিকদারের মা।
নুর জাহান বেগমের অভিযোগ, প্রায় ১০ বছর আগে উপজেলার ধীপুর গ্রামের মো. আলম শেখের দ্বিতীয় মেয়ে সিনথিয়া বেগমের (২৮) সঙ্গে পারিবারিকভাবে তাঁর ছেলে দ্বীন ইসলামের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
তিনি অভিযোগ করেন, গত ৩১ জুলাই সকালে তিন সন্তানকে রেখে সিনথিয়া বাবার বাড়িতে চলে যান। এ সময় তিনি প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা ও সাড়ে চার ভরি স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন শাশুড়ি। পরে তাঁকে ফিরিয়ে আনতে তাঁর বাবার বাড়িতে গেলে সিনথিয়া আর সংসারে ফিরবেন না বলে জানান।
নুর জাহান বেগম আরও বলেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে তাঁরা কিছুদিন অপেক্ষা করতে বলেন। পরে তিনি জানতে পারেন, সিনথিয়া তার ছেলে দ্বীন ইসলামকে তালাক দিয়েছেন।
ধীপুর ইউনিয়ন পরিষদের সদস্য শরীফ হোসেন মাকসুদ বলেন, ‘বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম। কিন্তু সিনথিয়া স্বামীর সংসার করতে রাজি হননি।’
অভিযোগের বিষয়ে সিনথিয়ার বাবা মো. আলম শেখ বলেন, ‘আমার মেয়েকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছি।’
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১৫ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৪ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে