
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরা গ্রামে মাদকবিরোধী মানববন্ধন করেছে এলাকাবাসী ও যুবসমাজ। আজ শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর দক্ষিণ পুরা জামে মসজিদের সামনে এ কর্মসূচি হয়। মানববন্ধনে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের বিস্তার রোধে স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা। বক্তারা পুরা গ্রামসহ আশপাশের এলাকাকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দিঘিরপাড় এ সি ইনস্টিটিউশনের ধর্মীয় শিক্ষক মাওলানা রুহুল আমিন আনোয়ারী, শাহজাহান মৃধা, বিএনপি নেতা সামসুদ্দিন হালদার, সালাহউদ্দিন ঢালী, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ আহমেদ, মেজবাহাদুর দেও, সুমন মাদবর, আলমগীর আখন, মামুন মৃধা, মাহবুব হালদার, ছাত্রনেতা শান্ত হালদার, ইকবাল ঢালী, মো. সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১৬ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৪ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে