
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা থেকে ভাসানচরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদে মানববন্ধন করেছে হাতিয়া ছাত্র যুব পরিষদ। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে হাতিয়ার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ভাসানচরকে নোয়াখালীর হাতিয়া থেকে বিচ্ছিন্ন করে চট্টগ্রামের সন্দ্বীপের সঙ্গে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র করার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সন্দ্বীপের বাসিন্দা ফাউজুল কবিরকে দায়ী করেন। এ জন্য তাঁর পদত্যাগের দাবি করেন বক্তারা।
উপদেষ্টা ফাউজুল কবিরের সমলোচনা করে বক্তারা বলেন, ফাউজুল কবির সারা দেশের উপদেষ্টা। তাঁর জন্মস্থান সন্দ্বীপ হওয়ায় মীমাংসিত একটি বিষয়কে উসকে দিচ্ছেন। এতে তিনি প্রমাণ করেছেন, তিনি বাংলাদেশের উপদেষ্টা নন, সন্দ্বীপের উপদেষ্টা।
মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক তানভীর শরীফ, অ্যাডভোকেট আকতার হোসেন, অ্যাডভোকেট মাহবুবুল রহমান, সাইফুল মনির, হাতিয়া ছাত্র ও যুব পরিষদের সাবেক সভাপতি আকতার হোসেন, বর্তমান সভাপতি সব্বির আহমেদ, সাধারণ সম্পাদক সাবের প্রমুখ।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে