
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটের সঙ্গে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে সরাসরি ফেরি যোগাযোগ আনুষ্ঠানিকভাবে ২৪ মার্চ চালু হবে। গতকাল বুধবার দুপুরে বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে গুপ্তছড়া ঘাটের উদ্দেশে কপোতাক্ষ নামের ফেরিটি পরীক্ষামূলক যাতায়াত করে। ১ ঘণ্টা ১৫ মিনিটে ফেরিটি গুপ্তছড়া ঘাটে নোঙর করে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, চলতি মাসের ৫ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি ফেরি চলাচল শুরু করার কথা ছিল সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌপথে। তবে অবকাঠামোগত কাজে কিছু জটিলতা দেখা দেওয়ায় উদ্বোধন পিছিয়ে যায়। ২৪ মার্চ উদ্বোধনের লক্ষ্যে দ্রুত চলতে থাকে সংস্কার কাজ।
সন্দ্বীপগামী যাত্রীরা জানান, ফেরি সার্ভিস চালুর মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দাদের যাতায়াতের আরেকটি নতুন দ্বার উন্মোচন হয়েছে। আগে তাঁদের সাগর পারাপারে স্পিডবোট, কাঠের ট্রলার ও বিআইডব্লিউটিসির একটি জাহাজের ওপর ভরসা করে থাকতে হতো। দিনের বেলায় এগুলোতে পাড়ি দিলেও রাতের বেলায় এগুলো বন্ধ থাকায় পারাপার করা যেত না। তবে বর্তমানে ফেরি সার্ভিস চালু হওয়ায় ২৪ ঘণ্টা বাসযোগে যাত্রী পারাপারের পাশাপাশি পণ্য পরিবহন একেবারেই সহজলভ্য হয়ে পড়েছে। সেই সঙ্গে আর্থসামাজিক উন্নয়নের ধার প্রান্তে রয়েছে সন্দ্বীপের মানুষ।
বিআইডব্লিউটিএর উপপরিচালক (বন্দর ও পরিবহন) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২৪ মার্চ থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ২৪ ঘণ্টা ফেরি চলাচল চালু থাকবে। বুধবার পরীক্ষামূলকভাবে কপোতাক্ষ নামক একটি ফেরির চলাচল শুরু হয়েছে। ফেরিটি যানবাহন ও মানুষ নিয়ে ১ ঘণ্টা ১৫ মিনিটে সফলভাবে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নোঙর করে। আজ বৃহস্পতিবার দুপুরে ও যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে ফেরিটি।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৫ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৩৪ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
৩৬ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে