
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অভাবে ১২ বছরের শিশু মিশকাতের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্যসচিব অথবা অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সেই সঙ্গে শিশু মিশকাতের পরিবারকে ২০ লাখ টাকা কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এই আদেশ দেন।
জানা যায়, গত ২২ জানুয়ারি পুকুরের পানিতে পড়ার পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ১২ বছরের শিশু মিশকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজনেরা। তবে ওই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কোনো চিকিৎসকই ছিলেন না। নার্সরাও শিশুটিকে গ্রহণ করতে রাজি হচ্ছিলেন না। প্রায় দেড় ঘণ্টা পর শিশু মিশকাত চিকিৎসার অভাবে মারা যায়।
এ দিকে শিশু মিশকাতের বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ নোয়াব আলী বিষয়টি তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গত ৯ ফেব্রুয়ারি নোটিশ প্রদান করেন। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় জনস্বার্থে রিট করেন তিনি।

সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং তাঁর জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।
১২ ঘণ্টা আগে
আকাশপথে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছেই ৫ হাজার ৮৪২ কোটি টাকার বেশি পাওনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)। বছরের পর বছর বিমান বাংলাদেশ অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল চার্জ পরিশোধ না করায় এই বকেয়া দাঁড়িয়েছে। পাঁচটি দেশীয় এয়ারলাইনসের কাছে বর্তমানে বেবিচকের মোট
১৩ ঘণ্টা আগে
চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
১৩ ঘণ্টা আগে