
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান তানজিম বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীরের বাসভবনে সংবাদ সম্মেলনে ট্রাক প্রতীকের প্রার্থী রবিউল হাসান তানজিম এ ঘোষণা দেন।
এর আগে গতকাল সোমবার রাতে একই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহম্মদ কবির করিম।
সংবাদ সম্মেলনে ট্রাক প্রতীকের প্রার্থী রবিউল হাসান তানজিম বলেন, ‘নির্বাচনী বিধি অনুযায়ী ব্যালট পেপারে আমার নাম ও প্রতীক থাকলেও ফটিকছড়ির মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি ও আমার দল গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতা-কর্মীরা নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব। ধানের শীষের বিজয় মানেই গণঅধিকার পরিষদের বিজয়।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর, গণঅধিকার পরিষদের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি শাহ আলমসহ দলের অন্য নেতৃবৃন্দ।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় তিন মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে আবুল বাশার (৩৩) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।
১৬ মিনিট আগে
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চিকিৎসকসহ জনবল এবং প্রয়োজনীয় যন্ত্র ও সরঞ্জামসংকটে খুঁড়িয়ে চলছে। ৮৪ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন অর্ধেক।
৭ ঘণ্টা আগে
পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি একতলা ভবনের নিচের মাটি সরে যাওয়ায় যেকোন মূহূর্তে পুকুরে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। কয়েক বছর ধরে ভবনটির নিচের মাটি সরে যেতে থাকলেও এখন পর্যন্ত সংস্কার, অপসারণ কিংবা বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা করা হয়নি।
৭ ঘণ্টা আগে
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অপারেশনের জন্য রাখা টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর সময় এক নারীকে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হলে আদালত ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন...
৯ ঘণ্টা আগে