সারা দেশচট্টগ্রাম বিভাগ
ব্রাহ্মণবাড়িয়াবাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ায় ভোরে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জুয়েল মিয়া নামে একজন নিহত হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার শান্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলোখ্খা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।


লংমার্চকারীদের মতলব নিয়ে সতর্ক থাকার আহ্বান জোনায়েদ সাকির
যারা দলীয় স্বার্থে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, লংমার্চকারীরা কী বক্তব্য দিচ্ছে, কী ধরনের ফায়দা লোটার চেষ্টা করছে এবং তাদের কী ধরনের মতলব রয়েছে, সেদিকেও জনগণকে খেয়াল রাখতে হবে।

গণসংহতির জোনায়েদ সাকির জয়
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জাতীয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আব্দুর রহিম সাকি জয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

অবিলম্বে শেরপুরের জামায়াত নেতার খুনিদের গ্রেপ্তার করতে হবে: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেরপুরে নির্বাচনী প্রচারণার সময় নৃশংসভাবে হামলা করে জামায়াতের এক নেতাকে হত্যার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক।











