গ্যাস-সংকটে দেড় বছর ধরে বন্ধ থাকা আশুগঞ্জ সার কারখানা চালু এবং কারখানার নাম জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পুনর্বহালের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ করেছেন শ্রমিক-কর্মচারীরা।


ভৈরব-আশুগঞ্জ অংশের মেঘনা নদীতে সরকারি কনডেনসেট চুরি ও পাচারের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, পাইপলাইন ও তেলবাহী জাহাজ থেকে চুরি করে তেল সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। অথচ প্রশাসন নিশ্চুপ।

মেঘনা নদীর চর সোনারামপুরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করেন স্থানীয়রা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ বাড়ে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের চোখের দৃষ্টি হারানোর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে আয়োজিত কর্মসূচি থেকে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি জানানো হয়।