ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই শিশু হত্যা মামলায় বাদল মিয়া (৩০) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা ও জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল হান্নান এই রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাদল মিয়া কুমিল্লার হোমনা উপজেলার খোদে-দাউদপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। তিনি নিহত দুই শিশুর মামা।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, বাহরাইন প্রবাসী বাদল মিয়া ২০২০ সালের মার্চ মাসে দেশে ফেরেন। গ্রামে গোষ্ঠীগত দ্বন্দ্বের একটি মামলায় আসামি হলে বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর গ্রামে তাঁর বোন হাসিনা আক্তারের বাড়িতে আশ্রয় নেন তিনি। প্রবাসে থাকাকালে দোকান করার জন্য ভগ্নিপতি কামাল উদ্দিনের কাছ থেকে ১৩ লাখ টাকা ধার নেন বাদল। এর মধ্যে ৩ লাখ টাকা ফেরত দেন। বাকি ১০ লাখ টাকার জন্য কামালের সঙ্গে মনোমালিন্য চলছিল তাঁর। এর জেরে সপ্তাহখানেক আগে বাদলকে থাপ্পড় মারেন কামাল।
এ ঘটনায় প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন বাদল। একই বছরের ২৪ আগস্ট ভাগনে মেহেদী হাসান কামরুল (১০) তাঁর রুমে যায়। বাদল তখন রুমে উচ্চ স্বরে গান বাজাচ্ছিলেন। এ সময় কামরুলের হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে লাশ খাটের নিচে লুকিয়ে রাখেন বাদল। ভাগনি শিফা আক্তার (১৪) রুম ঝাড়ু দিতে গিয়ে দেখে ফেললে তাকেও গলা কেটে লাশ অন্য রুমের খাটের নিচে রেখে তিনি পালিয়ে যান। এ ঘটনায় নিহত দুজনের বাবা কামাল হোসেন বাদী হয়ে বাদলের বিরুদ্ধে হত্যা মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর বাদল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম আজকের পত্রিকাকে বলেন, মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৮ জানুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। যুক্তিতর্ক ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন আদালত। রায় দেওয়ার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
২ মিনিট আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
৫ মিনিট আগে
নেত্রকোনার আটপাড়া উপজেলার গোপালাশ্রম গ্রামের বৃদ্ধ আলিম উদ্দীন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চরম ঝুঁকিপূর্ণ একটি ঘরে মানবেতর দিন কাটাচ্ছেন। স্ত্রীহীন এই বৃদ্ধের ছেলেরা অন্যত্র বসবাস করায় বার্ধক্য ও অসুস্থতার মধ্যে সম্পূর্ণ একাকী জীবন কাটছে তাঁর...
১ ঘণ্টা আগে
সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা সেখান থেকে যশোর হাসপাতালে স্থানান্তর করেন। যশোর নেওয়ার পথে সাতমাইল এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে